নিহতের নাম রামুর রাশেদ মামুন (২৯)। তিনি কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের আশরাফজামানের ছেলে।
বৃহস্পতিবার সকালে মামুনের মরদেহ দেশে ফেরত আনতে নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন পাঠানো হয়েছে।
.png)
মৃত মামুন দুই সন্তানের জনক। এদিকে বাবাকে শেষবারের মতো দেখার আকুতি জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মৃত মামুনের দুই শিশু ওয়ারিশা আওয়াদ ইউহি (৯) ও আশফাক জামান ইলহাম (৪)।
জানা গেছে, মামুন মঙ্গলবার সৌদি আরবে নির্মাণাধীন ৩ তলা ভবনের কাজ শেষ করে মালিককে বুঝিয়ে দিচ্ছিলেন। ছাদ পরিমাপকালে অসাবধানতাবশত পা পিছলে ৩ তলার ছাদ থেকে নিচে পড়ে যান। এতে মাথা ও শরীরে গুরুতর জখম। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।