[ প্রবাস জীবন ]
ফিরছিলেন বাংলাদেশে, বিমানেই হার্ট অ্যাটাকে মৃত্যু
ফাইল ফটো
দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে হৃদরোগে আক্রান্ত হয়ে শাব শেখ (মৃত্যু সনদ অনুযায়ী) নামে এক বাংলাদেশি যাত্রী মারা গেছেন।
শনিবার ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের এফজেড ৫২৩ ফ্লাইটে এ ঘটনা ঘটে।
খালিজ টাইমসকে দেওয়া এক বিবৃতিতে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের মুখপাত্র বলেন, পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শাব শেখের (৫৯) পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার অসুস্থার কথা শুনে আমরা ফ্লাইটটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করাই। কিন্ত গুরুতর অসুস্থ ঐ যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।
.png)
ফ্লাই দুবাইয়ের মুখপাত্র বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও যাত্রীর পরিাবরের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের একটি দল এ বিষয়ে সর্বোচ্চ সহায়তা সরবরাহ করছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!