ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

সৌদিতে আরো ৭ বাংলাদেশি হাজির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০১, ২৯ জুন ২০২৩
সৌদিতে আরো ৭ বাংলাদেশি হাজির মৃত্যু
ফাইল ফটো

সৌদি আরবে তীব্র গরমে একদিনেই সাত বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাব সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত সৌদি আরবে মোট মৃত হাজির সংখ্যা ৪৩ জন। এর মধ্যে আজ এক দিনেই সাতজন হাজি মারা গেছেন।

Advertisement

গত ২৭ জুন মঙ্গলবার পালিত হয় পবিত্র হজ। আগামীকাল শেষ হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। ২ জুলাই রোববার থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। চলবে ২ আগস্ট পর্যন্ত যারা প্রথমে মদিনা গিয়েছেন তারা এবার দেশে ফিরবেন। আর যারা মদিনায় যানটি তারা মদিনায় যাবেন। সেখান থেকেই তাদের দেশে ফেরার কথা রয়েছে।

চলতি বছর ২৫ লাখেরও বেশি মানুষ হজ করতে গিয়েছেন বলে জানানো হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!