ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

লিবিয়ায় বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯:৪৩, ১৩ সেপ্টেম্বর ২০২৩
লিবিয়ায় বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু
সংগৃহীত ছবি

শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে ও ভয়াবহ বন্যায় লিবিয়ার পূর্বাঞ্চলে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দেশটির দারনা শহরে বসবাসরত ৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

মৃত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— রাজবাড়ি জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব। 

এছাড়া দারনা শহরে বসবাসরত আরো কিছু সংখ্যক বাংলাদেশি নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

বুধবার লিবিয়াতে বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে একথা জানানো হয়।

লিবিয়াতে বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে

পোস্টে জানানো হয়, এ প্রেক্ষিতে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে লিবিয়ার বিভিন্ন শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য জানতে এবং ঘূর্ণিঝড়ে নিখোঁজ প্রবাসীদের তথ্য জানানোর জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার (মোবাইল নম্বর: +২১৮৯১৮৫৮০৯৮৯) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।

ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চল বিশেষত দারনা, সাহাত, আল-বাইদা, আল-মার্জ শহর ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টির কারণে দারনা বাধের ভয়াবহ ধসে সৃষ্ট বন্যায় কয়েক হাজার মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বর্তমানে আরো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। এমতাবস্থায় দারনা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বশেষ অবস্থা জানার জন্য দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ উদ্ধার কার্যক্রমে নিয়োজিত স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!