ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২৩
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
আল আমিন- ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আল-আমিন নামে এক বাংলাদেশি প্রবাসী কিশোর নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল ৬টায় আফ্রিকার ক্লাসডর্পের সেবকেঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আল-আমিন। সিলেটের বিশ্বনাথ উপজেলার কাদিপুর গ্রামের মোবারক আলীর ছেলে আল আমিন। 

আল আমিনের বড় ভাই সুমন জানান, এসএসসি পাশ করে গেল ৩ মাস পূর্বে আফ্রিকায় বড় ভাই সুমনের কাছে পাড়ি জমিয়েছিলেন আল-আমিন। বড় ভাইয়ের সঙ্গেই থাকতেন তিনি। ১০ সেপ্টেম্বর থেকে নর্থওয়েস্ট প্রদেশের ক্রিস্টিয়ানা শহরের একটি দোকানে শুরু করে কর্মজীবন। 

Advertisement

এদিকে কয়েকদিন পূর্বে ঐ দোকানে হানা দেয় একদল সন্ত্রাসী। এসময় আল-আমিন কাউন্টারের দিকে অগ্রসর হলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। 

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ক্লাসডর্পের সেবকেঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আল-আমিন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!