[ প্রবাস জীবন ]
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
মামুন হোসেন জুবায়ের। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলের দিকে জোহর বারুই শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন জুবায়ের (২১) যশোরের শার্শার উপজেলার বলিদাহ গ্রামের রুহুল আমিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, ছয় মাস আগে জীবিকার তাগিদে জুবায়ের মালয়েশিয়ায় যান। সেখানে তিনি ট্রাক চালাতেন। ঘটনার দিন ট্রাকে মাল বোঝাই করে নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। যাত্রাপথে জোহর বারুই শহরে ট্রাকটি উল্টে গিয়ে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন জুবায়ের ।
.png)
মামুনের সহকর্মীরা জানান, জুবায়েরের মরদেহ জোহর বারুই শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার পরিবার আবেদন জানিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মালয়েশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!