রোববার মাল্টি-ক্লাস রেসিং ইভেন্টে গ্রিড ২ থেকে শুরু করেন আভিক। ৫৫৪৩ মিটার দীর্ঘ ট্র্যাক ২০ লেপে ১ ঘন্টা ১ মিনিটে শেষ করেছেন তিনি। যেখানে তার সেরা ল্যাপ টাইমিং ২.২৮ মিনিট। মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপ সিরিজে এটি তার নবম পডিয়াম।
অভিকের এই জয় তার প্রয়াত বাবা মো. আনোয়ার হোসেনকে উৎসর্গ করেছেন। গত ১১ জুলাই বাবাকে হারানোর পর অভিকের পথ চলাটা সহজ ছিল না। তিনি বলেন, আমাকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা এই রাউন্ডে রেস না করার পরামর্শ দিয়েছিল। আজকে বাবাকে আমি সবচেয়ে বেশি মিস করছি।
.png)
এটি অবশ্যই আভিকের জন্য একটি কঠিন লড়াই ছিল। শুধু তার ব্যক্তিগত কারণেই নয়, আবহাওয়াও তার পক্ষে ছিল না। মালয়েশিয়ায় তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রির বেশি। আভিকের মতে, ট্র্যাকে তাপমাত্রা ছিল ৬১ ডিগ্রি।
একই ভেন্যুতে ২৫ সেপ্টেম্বর আসরের চতুর্থ এবং শেষ রাউন্ড অনুষ্ঠিত হবে। যেখানে প্রায় দুই ঘণ্টার রেইস হবে। দূরত্ব থাকবে ৩০০ কিলোমিটার।