ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দোকানের ড্রেসিংরুমে এই লেখিকাকে ধর্ষণ করেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৯, ২৫ নভেম্বর ২০২২
দোকানের ড্রেসিংরুমে এই লেখিকাকে ধর্ষণ করেন ট্রাম্প!
ডোনাল্ড ট্রাম্প- ফাইল ফটো

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন মার্কিন লেখিকা জিন ক্যারল। তার অভিযোগ, ১৯৯০ এর দশকে নিউইয়র্ক রাজ্যের একটি দোকানের ড্রেসিংরুমে তাকে ধর্ষণ করেন ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যৌন নিপীড়নের অভিযোগের সময়সীমা কমাতে নতুন 'অ্যাডাল্ট সারভাইভারস অ্যাক্ট' কার্যকর হওয়ার পর এ আইনে ট্রাম্পের বিরুদ্ধে প্রথম মামলা হয়। সীমাবদ্ধতা সংক্রান্ত সংবিধি বা স্ট্যাটিউট অব লিমিটেশন অনুযায়ী, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ দায়ের করা না হলে, এটি তার কার্যকারিতা হারায়। 

যৌন হয়রানির ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা দূর করতেই এ নতুন আইন তৈরি হয়। আইন কার্যকর হওয়ার পর নিউইয়র্কে যৌন নিপীড়নের মামলা করতে ভিকটিমদের এক বছর সময় দেওয়া হবে। ফলে ১৮ বছরের বেশি বয়সী যে কেউ অতীতে যৌন হয়রানির মামলা করতে পারে। সেই সুযোগটাই নিলেন জিন ক্যারল।

Advertisement

অভিযোগকারী আমেরিকান একটি পত্রিকার সম্পাদকীয় পাতায় নিয়মিত লিখতেন। সাম্প্রতিক এক বইতে তিনি লেখেন, ১৯৯০ সালে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোরের নারীদের ড্রেসিংরুমে তাকে ধর্ষণ করেন তৎকালীন শিল্পপতি ট্রাম্প।

সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন। লেখিকা সম্পূর্ণ মিথ্যা বলছেন বলে দাবি করেন ট্রাম্প। তার বিরুদ্ধে পাল্টা মানহানির মামলাও করেছেন ট্রাম্প।
 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!