ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইলন মাস্ককে স্বাগত জানিয়ে হতাশ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০১, ২০ নভেম্বর ২০২২
ইলন মাস্ককে স্বাগত জানিয়ে হতাশ করলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প- ফাইল ফটো

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পুনরায় চালু করেছেন প্রতিষ্ঠনটির নতুন মালিক ধনকুবের ইলন মাস্ক। তবে ট্রাম্প জানালেন, টুইটারে তার কোনো আগ্রহ নেই। 

শনিবার এক প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প এ কথা জানান।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার ব্যাপারে একটি জরিপ শুরু করেন ইলন মাস্ক। শুক্রবার শুরু হওয়া জরিপে ফলোয়ারদের কাছে মতামত চান টুইটারের মালিক ইলন মাস্ক। এতে দেখা যায়, ৫০ শতাংশের বেশি ট্রাম্পের পক্ষে মত দিয়েছেন।

Advertisement

এর আগে, ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ও পরবর্তীতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার জেরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। টুইটার সেগুলোর মধ্যে একটি। এসব অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি।

রিপাবলিকানদের একটি জোটের বার্ষিক সভায় তিনি টুইটারে ফিরে আসার পরিকল্পনা করেছেন কিনা জানতে চাইলে ভিডিওর মাধ্যমে লাস ভেগাস থেকে ট্রাম্প মাস্কের জরিপ কাজকে স্বাগত জানান। তবে তিনি বলেন, আমি মনে করছি না এটার কোনো কারণ আছে।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ নামে একটি অ্যাপও চালু করেছিলেন। তিনি বলেন, তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাপ নিয়েই থাকতে চান তিনি। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) এ অ্যাপ চালু করে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!