শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিশেষ আইনজীবী নিয়োগের ঘোষণা দেন তিনি।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টশিয়াল নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বেআইনি হস্তক্ষেপ করেছে কিনা প্রথম তদন্ত হবে।
.png)
ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার সময় নিজের গোপনীয় নথি এবং অন্যান্য প্রেসিডেন্টের নথি বেহাত করেছেন কিনা এবং ঐ নথিগুলোতে তিনি তদন্ত পথে বাধা সৃষ্টি করেছেন কিনা সেগুলো নিয়ে দ্বিতীয় তদন্ত হবে।
গত মঙ্গলবার ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন ট্রাম্প। একইসঙ্গে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আবার নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্পের সেই ঘোষণার উদ্ধৃতি দিয়ে গ্যারল্যান্ড বিশেষ আইনজীবী নিয়োগের কথা উল্লেখ করেন।
২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ব্যালট গণনায় ষড়যন্ত্র তত্ত্বের দাবি তুলেন ডোনাল্ড ট্রাম্প। তার এ মন্তব্যের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস ক্যাপিটালে দাঙ্গা হয়।