রাসেল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পৌর শহরের বনচিথলিয়া গ্রামের আলাল মন্ডলের ছেলে। রাসেলের ছোট ভাই মোশারফ হোসেন মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাসেল ২ বছর ৭ মাস আগে সৌদি আরব পাড়ি জমান। দাম্মাম শহরে তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। বুধবার রাতে প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফিরে ঘুমান রাসেল। সৌদি আরবের সময় রাত ১টার দিকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে রাসেলের রুমমেটরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
.png)
পরে মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানানো হয়। বর্তমানে তার লাশ দাম্মাম শহরের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাসেলের স্ত্রী ও ২ ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।