দেশটির সংবাদমাধ্যম গালফ নিউজ এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ঐ প্রতিবেদনে বলা হয়, শনিবার তাবুক শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মরুভূমির রাস্তায় শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটেছে।
.png)
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বন্দর নগরী জেদ্দা থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েছে ট্রাকটি। শ্রমিকদের সংখ্যা বেশি হওয়ায় অনেকেই গাড়ির পেছনের অংশে চড়েছিলেন।
খবর পাওয়ার পরপরই শ্রমিকদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে রেড ক্রিসেন্টের টিম ও হেলিকপ্টার মোতায়েন করা হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
সম্প্রতি সৌদি আরবের কর্তৃপক্ষ বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া শুরু করেছে। কিন্তু তা সত্ত্বেও দেশটিতে প্রায়ই এই ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। চলতি মাসের শুরুর দিকে সৌদিতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও ২২ জন আহত হন।
এছাড়া গত জানুয়ারিতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুহাইল শহরে গাড়ির মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত ও তিনজন আহত হন। তার আগে গত নভেম্বরে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমের এক এলাকায় তিনটি গাড়ির ত্রিমুখী সংঘর্ষে অন্তত আটজন নিহত হন। এই দুর্ঘটনায় আহত হন আরো পাঁচজন।
গত সেপ্টেম্বরে উত্তর-পশ্চিম সৌদি আরবের আল ওয়াজ উপকূলীয় এলাকায় একটি বাস উল্টে চারজন নিহত এবং সাতজন আহত হন। সৌদি আরবের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ হাজার ৫৫৫ জন নিহত হয়েছেন।