গতকাল বুধবার কুয়েতের আব্বাসিয়া বাংলাদেশি প্রতিষ্ঠান স্কাই টাচ ট্রাভেল অ্যান্ড ট্রুরিজম ইফতার মাহফিলে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিমানের যাত্রীদের সেবার মান উন্নত হয়েছে। ঈদ মৌসুমে অন্যান্য ফ্লাইটে ভাড়া বাড়ালেও বাংলাদেশ বিমান ভাড়া বাড়ানো হয়নি। আগের স্বাভাবিক দাম রয়েছে।
.png)
বিমানের যাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ–সুবিধা তুলে ধরতে বাংলাদেশি ট্রাভেল এজেন্সি, এজেন্ট ও শাখা অফিসগুলোকে আরো বেশি স্বোচ্চার হওয়ার আহ্বান জানান আবু বক্কর সিদ্দিকী।
স্কাই টাচ অ্যান্ড ট্রাভেল ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসনে মোবারকের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন- কুয়েত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান, কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন–সহ বিভিন্ন এজেন্ট ও শাখা অফিসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা।