[ প্রবাস জীবন ]
কুয়েত থেকে দেশে ফেরা হলো না জহিরুলের
ছবি- সংগৃহীত
কুয়েতে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার রাতে কুয়েতের সেবদি এলাকায় এক মার্কেটের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
নিহত জহিরুলের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চান্দের চর এলাকায়। জানা গেছে, অচিরেই দেশে ফেরার কথা ছিল জহিরুলের। তবে তার আগেই প্রাণ গেল এই বাংলাদেশির।
জহিরুলের মরদেহ মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার সহকর্মীরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!