ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মালয়েশিয়ায় বন্য হাতির আক্রমণে বাংলাদেশি নিহত

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ১৩ মে ২০২৪
মালয়েশিয়ায় বন্য হাতির আক্রমণে বাংলাদেশি নিহত
ফাইল ফটো

মালয়েশিয়ায় বন্য হাতির আক্রমণে মো. নওশের আলী (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির কেলানতান রাজ্যের গুয়া মুসাংয়ের পোস ব্লাউয়ের কাম্পুং ওমের একটি খামারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তবে নিহত বাংলাদেশির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।

সোমবার দেশটির কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, গুয়া মুসাং জেলার পুলিশ প্রধান সুপারিন্টেনডেন্ট সিক চুন ফু এক বিবৃতিতে বলেছেন- বাংলাদেশি নওশেরের এ ঘটনার খবর পান রাত সাড়ে ৯টার দিকে। প্রাথমিক তদন্তে দেশটির পুলিশ জানতে পেরেছে যে, নওশের যে খামারে কাজ করতেন সেখান থেকে সহকর্মীসহ বাসায় ফেরার পথে পাহাড় থেকে নেমে আসা একটি হাতিকে দেখতে পায় তারা। এ সময় একটি বন্য হাতি দৌড়ে এসে তাদের আক্রমণ করে। সঙ্গে থাকা সহকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও নওশের বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। 

Advertisement

তদন্তে দেখা গেছে, নিহতের পেটে আঘাত ও শরীরের বিভিন্ন অংশে হাতির পায়ের ছাপের চিহ্ন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় গুয়া মুসাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন দেশটির ঐ পুলিশ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!