ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৪ অবৈধ অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৮, ৩০ মে ২০২৪
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৪ অবৈধ অভিবাসী আটক
সংগৃহীত ছবি

মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ৪৪ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে ২০ জন বাংলাদেশি রয়েছেন।

গত ২৮ মে জোহরের মুয়ার শাখার এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল লোহার কারখানা এবং মুয়ারের আশপাশের বেশ কয়েকটি হটস্পটসহ ১১টি জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৈধপাস/পারমিট ছাড়া কাজ করার সন্দেহে অবৈধ অভিবাসীদের সম্পর্কে জনসাধারণের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১১০ জন বিদেশি ও স্থানীয় নাগরিদের কাগজপত্র পরীক্ষা করার পর বিভিন্ন অপরাধে ৪৪ জনকে আটক করা হয়।

Advertisement

আটকদের মধ্যে থাইল্যান্ডের ১৪ জন পুরুষ ও ৩ জন নারী, বাংলাদেশের ২০ জন পুরুষ, চীনের ৩ জন পুরুষ এবং ইন্দোনেশিয়ার একজন নারী। আটক প্রত্যেকের বয়স ১৫ থেকে ৪৬ বছরের মধ্যে।

জোহর রাজ্য অভিবাসনের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জল বিন শামসুদীন বুধবার ২৯ মে এক বিবৃতিতে বলেছেন, জোহর রাজ্যের অভিবাসন বিভাগ প্রত্যন্ত অঞ্চলে অবৈধ অভিবাসনের সমস্যা মোকাবিলায় প্রচেষ্টা জোরদার করতে থাকবে।

পরিচালক বলেন, যারা এখনও বৈধ ভ্রমণ নথি এবং পাসপোর্ট/পারমিট ছাড়া বিদেশি কর্মীদের নিয়োগ করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিভাগটি অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানায় যা ৩১ ডিসেম্বর শেষ হবে। অবৈধ অভিবাসীদের উচিৎ স্বেচ্ছায় তাদের নিজ দেশে ফিরে যাওয়া।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!