ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে ৬৬ বাংলাদেশিসহ ২৭০ অভিবাসী অভিযুক্ত

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ১১ জুন ২০২৪
মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে ৬৬ বাংলাদেশিসহ ২৭০ অভিবাসী অভিযুক্ত
মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশনের সাড়াশি অভিযানে আটককৃত অভিবাসীরা। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ৬৬ বাংলাদেশিসহ ২৭০ অভিবাসীকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে  ১৮ থেকে ৫৪ বছর বয়সী বিভিন্ন দেশের ৭৫ জন মহিলাও রয়েছেন।

দেশটির টিভি তিগার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১০ জুন দেশটির পন্টিয়ান ম্যাজিস্ট্রেট আদালতে অভিবাসীদের হাজির করা হলে বিভিন্ন অপরাধে আদালত তাদের অভিযুক্ত করেন।

অভিযুক্তদের মধ্যে মিয়ানমার ৮২, বাংলাদেশের ৬৬, ইন্দোনেশিয়া ৫০, থাইল্যান্ড ৩৩, পাকিস্তান ১৫, নেপাল ৯, চীনসহ ভারত, ভিয়েতনাম, ফিলিপাইন এবং  মিশরের নাগরিক রয়েছেন।

Advertisement

কোনো বৈধ নথি ছাড়াই মালয়েশিয়ায় বসবাসের জন্য অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সব অভিযোগ বিচারক ফাতিমা জাহারির সামনে পড়ে শোনানো হয়।

অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) অনুসারে তাদের অভিযুক্ত করা হয়েছে। একই আইনের ট্রিপল ব্র্যাকেটের ৬ ধারা অনুসারে শাস্তি দেওয়া যেতে পারে।

দোষী সাব্যস্ত হলে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড ১০ হাজার রিঙ্গিত জরিমানা বা উভয় দণ্ডের পাশাপাশি বেতের ছয়টি আঘাত হতে পারে।

অন্য ১০৮ জনের মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট নিয়ে দেশে থাকার অভিযোগ রয়েছে। তারা ধারা ১৫ (১)(সি), অভিবাসন আইন ১৯৫৯/৬৩ অনুসারে অভিযুক্ত এবং ১৫ বন্ধনী ৪, একই আইন অনুসারে শাস্তি পেতে পারে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা ১০ হাজার রিঙ্গিত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

বাকি ৩৬ জন অবৈধ অভিবাসীকে পাসপোর্টের নির্ধারিত শর্ত লঙ্ঘনের জন্য রেগুলেশন ৩৯ (ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩) এর অধীনে অভিযুক্ত করা হয়েছে।

গত ২৬ এপ্রিল থেকে ৩০ মে এর মধ্যে পাসির গুদাং, তামান উংকু তুন আমিনাহ এবং গেলাং পাতাহ এর আশেপাশে একটি নির্মাণ সাইট, দোকান ঘর এবং কারখানায় অভিযান চালিয়ে অভিবাসীদের অটক করা হয়।

জিআইএম প্রসিকিউটিং অফিসার নুর লিনা আথিরাহ আব্দুল রহিম দ্বারা প্রসিকিউশন পরিচালনার সময় অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী প্রতিনিধিত্ব করেননি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!