ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গাড়ি বিস্ফোরণ, ৫ বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০২:২২, ৮ জুলাই ২০২৪
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গাড়ি বিস্ফোরণ, ৫ বাংলাদেশি নিহত
সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গাড়ি বিস্ফোরিত হয়েছে। এতে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। 

রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে নিজ শহর থেকে কর্মস্থল আজমান প্রদেশে কাজে যাওয়ার পথে দুর্ঘটনাকবলিত গাড়ি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই এ ঘটনা ঘটে। তারা আজমান প্রদেশে একই কোম্পানিতে কর্মরত ছিলেন।

নিহতদের চারজনের বাড়ি ঢাকার নবাবগঞ্জে ও একজনের বাড়ি দোহারে।

নিহতরা হলেন- নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার বলেন, নিহতদের মধ্যে চারজনই জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা। তারা প্রতিদিনের মতো সকালে গাড়ি করে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের গাড়িটি সড়ক দুর্ঘটনায় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে মৃতদেহগুলো ঝলসে যায়। পরে তাদের প্রবাসী সহকর্মীরা কর্মক্ষেত্রের ইউনিফর্ম সংগ্রহ করে তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারকে জানায়। একই গ্রামের ৪ জনের মৃত্যুতে পুরো গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রানার মা রৌশনারা রুসি বলেন, দুবাইতে অবস্থানরত এলাকার প্রবাসীরা বিষয়টি তাদের জানায়। তারা একই কোম্পানিতে কাজ করত। সকালে নিজ শহর থেকে কর্মস্থল আজমান প্রদেশে যাচ্ছিল। বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে নিহতের স্বজনরা ঘটনাটি জানতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!