ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

সাধারণ ক্ষমার মেয়াদ শেষ, পালিয়েও রক্ষা নেই প্রবাসীদের

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ০৮:২৩, ১২ জুলাই ২০২৪
সাধারণ ক্ষমার মেয়াদ শেষ, পালিয়েও রক্ষা নেই প্রবাসীদের
ছবি: সংগৃহীত

কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর থেকেই চলছে গ্রেফতার অভিযান। বৃহস্পতিবারও দেশটির মাহবুলা এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় আবাসিক আইন লঙ্ঘনকারী বহু প্রবাসীকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। এর ফলে পালিয়েও রক্ষা পাচ্ছেন না প্রবাসীরা।

এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার ভোর থেকে কুয়েতজুড়ে চিরুনি অভিযান শুরু হয়। যার নাম দেওয়া হয়েছে ‘ব্লাক মান্ডে ডাউন’।

গ্রেফতারকৃতদের চারদিনের মধ্যে তাদের নিজ নিজ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কুয়েতে আজীবন ও উপসাগরীয় দেশগুলো থেকে পাঁচ বছরের জন্য পুনরায় প্রবেশ নিষিদ্ধ করা হবে।

Advertisement

আইন লঙ্ঘনকারীদের যারা আশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কুয়েতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রবাসীদের সতর্ক করে বলেন, ২৪ ঘণ্টা চালানো হবে গ্রেফতার অভিযান। কেউ পালিয়ে থাকতে পারবে না। প্রয়োজনে বিশেষ বাহিনীর সহায়তা নেয়া হবে।

আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ মার্চ শুরু হওয়া অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ ৩০ জুন শেষ হয়। তিন মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে ৬৫ থেকে ৭০ হাজার মানুষ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!