ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লার থেকে বাংলাদেশিসহ আটক ৫৬

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ১৪ জুলাই ২০২৪
মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লার থেকে বাংলাদেশিসহ আটক ৫৬
ছবি: ডেইলি বাংলাদেশ

অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে বাংলাদেশিসহ ৫৬ জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। তবে কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।

দেশটির ইমিগ্রেশন বিভাগ (জিআইএম) বলছে, ১০ জুলাই, বুকিত বিনতাংয়ের আশেপাশে পাঁচটি ম্যাসেজ পার্লারে অভিযান চালিয়ে বিদেশিদের আটক করা হয়।

এ বিষয়ে ১৪ জুলাই ইমিগ্রেশনের মহাপরিচালক, দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, অভিযানের স্থানটি ছিল একটি দোতলা দোকান। এছাড়া শহরের কেন্দ্রস্থলের মাঝখানে থাকাটা বেশ চ্যালেঞ্জের কারণ পর্যটক ও যানবাহনের উপস্থিতিতে প্রাঙ্গণের প্রবেশপথটি ছিল জমজমাট।

Advertisement

পাসপোর্ট ছাড়াই পর্যটন হটস্পটে ম্যাসাজ পার্লার পরিষেবার আড়ালে লুকিয়ে অনৈতিক কার্যকলাপ চলে আসছিল বলে বিদেশি নাগরিকদের সম্পর্কে একটি জনসাধারণের অভিযোগের পর পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতর থেকে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের একটি দলের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

রুাসলিন বলেন, অভিযানে ২০ জন পুরুষ এবং ৪১ জন মহিলা বিদেশি এবং ৩০ জন স্থানীয় নাগরিকসহ মোট ৯১ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও সুদানের নাগরিকসহ ২০ থেকে ৫০ বছর বয়সী ৫৬ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। তবে এর মধ্যে কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

এছাড়াও গ্রেফতার করা হয়েছে, দুজন স্থানীয় নাগরিককে যারা প্রাঙ্গণের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন।

রাসলিন বলেন, শনাক্তকৃত অপরাধগুলোর মধ্যে কোনো শনাক্তকরণ নথি, ওভারস্টেয়িং এবং অন্যান্য অপরাধ যা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন লঙ্ঘন করেছে। আটক সবাইকে তদন্ত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: মালয়েশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!