ওমানে প্রবাসীদের প্রতি সতর্কবার্তায় যা বলেছে দূতাবাস
ওমানের মাসকাটে ওয়াদিকবির ঘটে যাওয়া ঘটনায় বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।
ওমানের ঘটনায় আমাদের করণীয় নির্ধারণে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক এম এন আমিন জরুরি ভিত্তিতে বুধবার দুপুরে রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে পরামর্শ গ্রহণ করেন।
এ সময় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ও মিনিস্টার মিস মৌসুমী রহমান এবং এইচওসি থোইং এ উপস্থিত ছিলেন। পরে ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল যোগ দেন।
রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, আক্রমণকারী, আহত ও নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই। তারপরও পুরো বাংলাদেশ কমিউনিটিতে এটার একটি প্রভাব পড়তে পারে। তাই বাংলাদেশ কমিউনিটির সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দেন।
.png)
ওমানে বাংলাদেশ কমিউনিটির প্রতি দূতাবাসের বার্তায় বলা হয়েছে, সবাই যেন সতর্ক অবস্থায় থাকে। প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে কেউ যাতে কোনো সভা সমাবেশ না করে। কোথাও যেন একত্রিত হয়ে আড্ডা না দেয়। ঘটনার কোনো অডিও-ভিডিও ছবি কাউকে ফরওয়ার্ড না করে।
এ ব্যাপারে যাতে গণমাধ্যমে কেউ কোনো পোস্ট না দেয়।
কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রোটোকল যাতে অনুসরণ করে এবং নিয়োগকর্তার সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নেয়া হয়।
সবসময় যাতে পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।