স্টেট ডেপুটি ডিরেক্টর অব ইমিগ্রেশন (নিয়ন্ত্রণ) বুধবার এক বিবৃতিতে জানায়, সোমবার সকাল ৯টার দিকে অভিযানে ১৮ থেকে ৪৫ বছর বয়সী ইন্দোনেশিয়ান, বাংলাদেশি এবং মিয়ানমারের নাগরিকসহ মোট ৫৬ জন বিদেশিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।
অভিযানের সময় বিদেশিরা সবাই গ্রামবাসীদের বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিল। অভিযানে গ্রেফতারকৃত ৫৬ জন বিদেশির মধ্যে মোট ১৯ জন অবৈধ অভিবাসী বৈধ ভ্রমণ নথি ছাড়া এবং পাসপোর্টের অপব্যবহার করে সময়সীমার বাইরে অবস্থান করছেন বলে কাগজপত্র পরীক্ষার সময় তা প্রমাণিত হয়েছে।
.png)
অভিযানের সময় কিছু বিদেশি পালানোর চেষ্টা করেছিল, কিন্তু এনফোর্সমেন্ট অফিসাররা নির্মাণ সাইটটি ঘিরে রাখায় অভিবাসীরা পালাতে ব্যর্থ হয়।
বিবৃতিতে আরো বলা হয়, গ্রেফতারকৃত ১৯ অবৈধ অভিবাসীকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩ এবং ১৯৬৩ রেগুলেশন অনুযায়ী আরো তদন্তের জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।