পরিসংখ্যান বলছে, এই ৮০ হাজার ভিসার অর্ধেক, অর্থাৎ, ৪০ হাজার দক্ষ শ্রমিকদের দেওয়া হয়েছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় তিন হাজার বেশি।
মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছরের প্রথম ছয় মাসে মোট ৩৭ হাজার দক্ষ শ্রমিককে ভিসা প্রদান করেছিল জার্মান সরকার।
.png)
সেই বছর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শ্রমখাতের জন্য মোট এক লাখ ৫৭ হাজার ভিসা দেয়। এর মধ্যে দক্ষ শ্রমিকদের জন্য মোট ৭৯ হাজার ভিসা দেওয়া হয়।
দেশের শ্রমিক সংকট কাটাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে জার্মান সরকার। এর মধ্যে রয়েছে দেশের নাগরিকত্ব আইন সংশোধন এবং শ্রমবাজারে প্রবেশ সহজকরণ। এছাড়া দক্ষ কর্মীদের আরো আকৃষ্ট করতে অপর্চুনিটি কার্ড বা জার্মান ভাষায় চান্সেনকার্ট নামে একটি প্রকল্প হাতে নিয়েছে দেশটির সরকার।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করতে গত ১ জুন থেকে অপরচুনিটি কার্ড চালু করা হয়। যোগ্য ব্যক্তিরা কোনো চাকরির চুক্তি ছাড়াই জার্মানিতে আসতে পারবেন। চাকরি খুঁজে নেয়ার জন্য তাদের হাতে এক বছর সময় থাকবে।
কেউ অপরচুনিটি কার্ড পেতে চাইলে অন্যান্য যোগ্যতার পাশাপাশি অন্তত দুই বছরের কারিগরি শিক্ষা অথবা একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে ন্যূনতম (এ১ লেভেল) জার্মান ভাষা জানতে হবে অথবা ইংরেজি ভাষায় ভালো দক্ষতা (বি২ লেভেল) থাকতে হবে।