ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫০ অনিয়মিত বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৪
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫০ অনিয়মিত বাংলাদেশি
ছবি- সংগৃহীত

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫০ জন অনিয়মিত বাংলাদেশি। তারা লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

শুক্রবার সকাল সোয়া ৯ টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে বেনগাজি থেকে তাদের ঢাকায় প্রত্যাবাসন করা হয়েছে।

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। এছাড়া লিবিয়া ফেরত প্রত্যেকের জন্য ছয় হাজার টাকা, কিছু খাদ্যসমগ্রী ও মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজন অনুসারে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, চলতি বছরে তিউনিশিয়া থেকে ৫ সেপ্টেম্বর চারজন ও ৬ সেপ্টেম্বর ১৮ জন এবং ৬ সেপ্টেম্বর লিবিয়ার ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক ১৫৪ অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!