[ প্রবাস জীবন ]
স্ত্রীর সঙ্গে অভিমান করে প্রবাসী মুজিবের কাণ্ড
ছবি- সংগৃহীত
স্ত্রীর সঙ্গে অভিমান করে মুজিবর রহমান নামে এক কুয়েত প্রবাসী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সময় শুক্রবার ভোর ৪ টায় কোম্পানির যাতায়াতের গাড়িতে তিনি এ কাণ্ড ঘটান।
নিহত মুজিবর রহমান মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার উত্তর জামশা গ্রামের সৈয়দ আলী মাদবরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীর সঙ্গে কলহের জেরে এই পথ বেছে নিয়েছেন মুজিবর রহমান।
মুজিবরের মরদেহ বর্তমানে কুয়েতের একটি মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!