ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

আমিরাতে ক্ষমা পাওয়া আরো ২৭ জন দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৬, ১০ ডিসেম্বর ২০২৪
আমিরাতে ক্ষমা পাওয়া আরো ২৭ জন দেশে ফিরেছেন
বিমানবন্দরে প্রবাসীদের স্বাগত জানায় বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে গ্রেফতার এবং পরে ক্ষমা পাওয়া আরো ২৭ জন প্রবাসী দেশে ফিরেছেন।

গতকাল সোমবার রাত ৮টায় তারা দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্কের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়।

প্রবাসী নেটওয়ার্কের বাংলাদেশের আহ্বায়ক ইসমাইল হোসেন ফাহিম জানান, ১৮৮ জন প্রবাসীকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার। এর মধ্যে আশা করছি, ১৮৫ জনই ফিরে আসবেন। তিনজন প্রবাসীকে সে দেশের বিমানবন্দর থেকে ফিরিয়ে নেয়া হয়েছে। কী কারণে ফেরত নেয়া হয়েছে তা এখনো আমরা জানি না।

Advertisement

এর আগে ২৯ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া আরো ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। এ নিয়ে মোট ১৮৮ জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে আরব আমিরাত। প্রথম দফায় গত ৩ সেপ্টেম্বর ৫৭ জন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করা হয়।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন সে দেশের আদালত। তাদের মধ্যে তিন জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং ১ জনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!