ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

তুরস্কে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত

তুরস্ক প্রতিনিধি
প্রকাশিত: ০১:১২, ৩১ ডিসেম্বর ২০২৪
তুরস্কে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত
তুরস্কে বাংলাদেশ দূতাবাসের মিলনমেলা অনুষ্ঠিত। কোলাজ- ডেইলি বাংলাদেশ

বিজয় দিবস, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে তুরস্কে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক বর্ণাঢ্য মিলনমেলা এবং আনন্দোৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দূতাবাসের ‘বিজয় একাত্তর’ মিলনায়তনে এ  মিলনমেলা হয়। এ সময় তুরস্কের বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক বলেন, দেশের ভাবমূর্তি রক্ষা করা প্রত্যেক প্রবাসীর কর্তব্য। আপনাদের সুযোগ-সুবিধা বাড়াতে দূতাবাসের সেবার মান আরো বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। তুরস্কের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরো সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

Advertisement

বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ড. মোহাম্মদ শাহানুর আলম সঞ্চালনায় প্রফেসর ড. হাফিজুর রহমান, ড. মাহমুদুল হাসান, ব্যবসায়ী রাকিবুল ইসলাম, মশিউর রহমান ও মো. ইমাম হোসেন বক্তব্য দেন।

তুরস্কের বাংলাদেশ দূতাবাস জানায়, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তর্জমার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ২০২৪ সালের আগস্ট মাসের গণ-অভ্যুত্থান এবং ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’এর ওপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়ন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!