[ প্রবাস জীবন ]
মালয়েশিয়ায় হোটেলে নারীকে হত্যা, বাংলাদেশি গ্রেফতার
ফাইল ফটো
মালয়েশিয়ায় একটি হোটেলে ইন্দোনেশিয়ার এক নারীকে হত্যার অভিযোগে বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পুত্রজয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পুচংয়ের তামান মাওয়ার একটি হোটেলে এ ঘটনা ঘটে।
সেরাডাং ডিস্ট্রিক্ট পুলিশ প্রধান এসিপি এ. এ আনবালাগান বলেন, শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে ২৩ বছর বয়সী ঐ শ্রমিককে পুত্রজয়া থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক ব্যক্তি নিহতের পূর্ব পরিচিত। তিনি ঈর্ষা থেকে তাকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন। তদন্তের সুবিধার জন্য বাংলাদেশি ঐ শ্রমিককে ১০ জানুয়ারি পর্যন্ত রিমান্ডে নেয়া হয়েছে।
গত ১ জানুয়ারি স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে পুচংয়ের তামান মাওয়ার একটি হোটেলে রক্তাক্ত অবস্থায় ৩৯ বছর বয়সী ইন্দোনেশিয়ান নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!