ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ ফ্যাক্টচেক ]

পাহাড়ের ভাইরাল এই ছবিটি পুরোনো ও অন্য ঘটনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩, ২১ সেপ্টেম্বর ২০২৪
পাহাড়ের ভাইরাল এই ছবিটি পুরোনো ও অন্য ঘটনার
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির দীঘিনালার সাম্প্রতিক ঘটনার ছবি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পুরোনো ছবি ও ভিডিও। এর মধ্যে অন্যতম উপরের ছবিটি।

ছবিটি ইন্টারনেটে ব্যাপকভাবে প্রচার করে দাবি করা হয়েছে, এটি সাম্প্রতিক সময়ে। তবে ফ্যাক্টচেকিং সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় যে, ছবিটি অন্তত চলতি বছরের মে মাস থেকে ইন্টারনেটে রয়েছে। এবং এটি ভিন্ন ঘটনার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বিভিন্ন সময়েও এই ছবিটি ব্যবহার করেছে।

সূত্র: রিউমার স্ক্যানার

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!