ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফ্যাক্টচেক ]

সিজদারত আকৃতিতে মসজিদ দাবিতে এআই-নির্মিত ছবি প্রচার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:২৬, ২৭ মে ২০২৬
সিজদারত আকৃতিতে মসজিদ দাবিতে এআই-নির্মিত ছবি প্রচার
ছবি: রিউমর স্ক্যানার থেকে সংগৃহীত

সম্প্রতি, নামাজে সিজদারত ব্যক্তির আদলে নির্মিত একটি মসজিদের দৃশ্য দাবিতে একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করে এ নিয়ে আলোচনা-সমালোচনা করা হয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

Advertisement

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিজদারত ব্যক্তির আদলে নির্মিত মসজিদ দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে মসজিদটির নাম এবং এটি কোথায় অবস্থিত এ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এরূপ নকশার একটি মসজিদ নির্মিত হলে তা নিয়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি  সংবাদও প্রকাশিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে একধরনের কৃত্রিমতা লক্ষ্য করা যায়।

উক্ত ছবিটি এআই দ্বারা তৈরি কিনা তা নিশ্চিত করতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘Hive Detect’ এ বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯% এবং ‘SynthID’ এর বিশ্লেষণেও এটি তৈরিতে গুগলের এআই প্রযুক্তি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!