ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাইকোর্ট থেকে এমন কোন রায় দেয়া হয়নি এবং আরটিভিও এ-সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরটিভির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
.png)
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আরটিভির লোগো এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ৩ মার্চ, ২০২৬ উল্লেখ রয়েছে।
এগুলোর সূত্র ধরে অনুসন্ধানে আরটিভির ফেসবুক পেজে গত ৩ মার্চ এ-সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি আরটিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ পাওয়া যায়নি।
এছাড়া, আরটিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে অমিল লক্ষ্য করা যায়।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে মামুনুল হকের আসনে অর্থাৎ ঢাকা-১৩ আসনে হাইকোর্ট থেকে আবার নির্বাচনের ঘোষণা করার দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, হাইকোর্ট থেকে ঢাকা -১৩ আসনে আবার নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে দাবিতে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।