ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

শরীরের তুলনায় ৫০ গুণ ওজন তুলতে পারে এই পিঁপড়া

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৮:১২, ৭ এপ্রিল ২০২০
শরীরের তুলনায় ৫০ গুণ ওজন তুলতে পারে এই পিঁপড়া
ছবি: লিফকাটার অ্যান্ট 

প্রাণী জগতের সব প্রজাতিরই স্বতন্ত্র শক্তি, সক্ষমতা ও বৈশিষ্ট্য রয়েছে। কিছু কিছু প্রাণী অসম্ভব শক্তিশালী তারা অনায়াসেই অত্যন্ত ভারী বস্তু উত্তোলন, বহন কিংবা টানতে সক্ষম।

আবার এমন কিছু প্রাণী আছে যারা ক্ষুদ্র আকৃতির কিন্তু তুলনামূলকভাবে অসম্ভব শক্তিশালী। তারা নিজেদের শরীরের তুলনায় কয়েকগুণ ভারি বস্তু বহন করতে সক্ষম। বিস্ময়কর এমনই কয়েকটি প্রাণী এই লেখায় স্থান পেয়েছে।

১। গুবরে পোকা

Advertisement

শরীরের ওজনের তুলনায় শক্তির বিচারে গুবরে-পোকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী। গুবরে-পোকা নিজের শরীরের তুলনায় ১১৪১ গুণ বেশি ভারি বস্তু বহন করতে পারে। যদি একজন মানুষের শরীরের তুলনায় এই ওজন বিবেচনা করা হয় তাহলে ছয়টি ডাবল-ডেকার বাসের সমান হবে। শুধু মানুষ কেন পৃথিবীর অন্য কোনো প্রাণীর পক্ষে শরীরের তুলনায় এত বেশি পরিমাণ ওজনের বস্তু বহন করা সম্ভব নয়। 

২। গণ্ডার-পোকা

ক্ষুদ্র প্রাণী হয়েও পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রাণী গণ্ডার-পোকা। তারা নিজেদের শরীরের তুলনায় ৮৫০ গুণ বেশি ওজন বহন করতে পারে। গণ্ডার-পোকার বিবেচনায় মানুষের শরীরের গড় ওজন ও সক্ষমতা তুলনা করলে সেটা প্রায় ৬৫ টন ওজন উত্তোলনের শক্তির সমান। একটি হাতির যদি গণ্ডার পোকার শরীরের মতো আনুপাতিক শক্তি থাকত তাহলে ৮৫০টি বড় হাতি বহন করতে পারত।   

৩। লিফকাটার অ্যান্ট 

পিঁপড়া পৃথিবীর অন্যতম পরিশ্রমী প্রাণী। আর এই লিফকাটার অ্যান্টের বিশেষত্ত্ব হলো এরা প্রায় ৫০০ মিলিগ্রাম ওজনের বস্তু বহন করতে পারে। যা তার শরীরের ওজনের প্রায় ৫০ গুণ বেশি। 

৪। গোরিলা

একটি গোরিলা দুই হাজার কেজি ওজন বহন করতে পারে। যা প্রায় ৩০ জন মানুষের ওজনের সমান। একটি গোরিলার শরীরের ওজনের ১০ গুণ বেশি। 

৫। ঈগল

ঈগল পৃথিবীর ভয়ঙ্কর শিকারি পাখি। এরা যথেষ্ট শক্তিশালী পাখি। এটি উড়ার সময় নিজের শরীরের চার গুণ ভারি বস্তু বহন করতে পারে। পূর্ণবয়স্ক একটি ঈগলের ওজন প্রায় ৩০ কেজি হতে পারে। পূর্ণ বয়স্ক ঈগল প্রায় ১১ হাজার ফুট উঁচুতে উড়তে পারে।  

৬। বাঘ

বাঘের শক্তি সম্পর্কে সবারই ধারণা আছে। পৃথিবীর ভয়ঙ্কর শিকারিদের মধ্যে অন্যতম একটি বাঘ ৫৫০ ওজন বহন করতে পারে যা তার শরীরের দ্বিগুণ।

৭। কস্তুরী ষাঁড়

কস্তুরী ষাঁড় অন্যতম শক্তিশালী একটি প্রাণী। এরা নিজেদের শরীর থেকে দেড়গুণ বেশি ভার বহন করতে পারে। 

৮। হাতি

হাতি স্থলের সর্ববৃহৎ প্রাণী এবং সবচেয়ে শক্তিশালী স্তন্যপায়ী প্রাণী। একটি আফ্রিকান হাতির ওজন ৬ হাজার ৩৫০ কেজির বেশি হতে পারে এবং ৯ হাজার কেজি পর্যন্ত ভার বহন করতে পারে। যা ১৩০ জন মানুষের ওজনের সমান।

৯। আনাকোন্ডা সাপ

পৃথিবীর সর্ববৃহৎ এবং সাপ আনাকন্ডা। এরা শুনতে পায় না তবে মাটির সূক্ষ্ম কম্পনের মাধ্যমে শিকারের অস্তিত্ব টের পায়। এই সাপ নিজের শরীরের ওজনের সমান বস্তুকে সরাতে সক্ষম। 

১০। ছাইবর্ণ ভালুক

এই প্রজাতির ভালুক বেশ শক্তিশালী হয়ে থাকে। তারা ৫০০ কেজি ওজন বহন করতে সক্ষম যা তার শরীরের ওজনের শূন্য দশমিক আট গুণের বেশি। এই প্রজাতির ভালুকের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর। তারা ১৮ মাইল দূর থেকেও ঘ্রাণ গ্রহণ করতে পারে। প্রাণীটি মানুষের ভয়ের গন্ধও নিতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!