ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

বিশ্বের সবচেয়ে সুন্দর মশা

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৩, ২ সেপ্টেম্বর ২০২১
বিশ্বের সবচেয়ে সুন্দর মশা
সাবেথিস সায়ানিউস

মশার নাম শুনেই নিশ্চয় আপনার কানের কাছে মশার বিরক্তিকর শব্দ শুনতে পাচ্ছেন? মশা ছোট্ট নিরীহ দেখতে পতঙ্গ হলেও প্রাণঘাতীও এটি। গায়ে চড়ে আরামসে রক্ত খেয়ে চলেছে, কিন্তু থাপ্পড় বসাতে পারছেন না।

এর ভয়ে দিন-রাত ঘরে কয়েল বা মশাবিরোধী স্প্রেসহ আনুষঙ্গিক জিনিস ব্যবহার করা হয়। তবে চড় মারতে গিয়েই যদি মশার রূপে মগ্ধ হয়ে যায়, ভাবতে শুরু করেন আহা! এত সুন্দর মশা। মেরেই ফেলবো? আরও কিছুক্ষণ থাকুক না বসে। 

দেখতে সুন্দর হলেও ইয়েলো ফিভার ও ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগের বাহক এটি আপনার সঙ্গে মোটেই রসিকতা করছি না। এমনটা আপনার হতে পারে সাবেথিস মশা দেখলে। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে সুন্দর মশার তকমা এখন এর। আড়াই হাজারের বেশি সময় ধরে পৃথিবীতে মশার বসবাস। মশার কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। তাই এ কীটের সামনে পেছনে ‘সুন্দর’ বিশেষণটা ঠিক মানায় না। ধারণাটা ভুল প্রমাণ করলো সাবেথিস সায়ানিউস। ৩৩০০ প্রজাতির মশার মধ্যে এটিও একটি। দেখে যে কেউ ভাবতে বাধ্য হবে, এটাই বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মশা।

Advertisement

সাউথ আমেরিকার ক্রান্তীয় বনাঞ্চলে দেখা মেলে এ মশার। নজরকাড়া এ মশার গায়ের রঙ নীলচে। পায়ের দিকে আছে মিহি পালক। এর বসার ভঙ্গিটাও বেশ রাজকীয়। তবে দেখতে যেমনই হোক, দিনশেষে সাবেথিস কিন্তু মশা-ই। ইয়েলো ফিভার ও ডেঙ্গু ছড়াতে পারে এটি। তাই সাবধান থাকতেই হবে আপনাকে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!