ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

সি ফুড অ্যালার্জি থেকে বাঁচতে যা করতে পারেন

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৭:১৮, ৩ এপ্রিল ২০২২
সি ফুড অ্যালার্জি থেকে বাঁচতে যা করতে পারেন
সি ফুড। ছবি : সংগৃহীত

ফুড অ্যালার্জির মধ্য যা হামেশাই আমাদের ভোগায় তা হচ্ছে সি ফুড অ্যালার্জি। বহু মানুষই রয়েছেন, যাদের শরীরে সি ফুড সহ্য হয় না। সাধারণত অপরিষ্কার ও সহজে সংক্রমিত হওয়ার কারণেই এমনটা হয়ে থাকে। সি ফুড কেনা, সংরক্ষণ ও রান্নার ব্যাপারে কিছু সাধারণ নিয়ম মেনে চললে অ্যালার্জি এড়িয়ে চলা যায়। 

বাজার থেকে কেনা কাঁচা, টাটকা সামুদ্রিক মাছ বেশিক্ষণ ফেলে রাখবেন না। বাড়ি এসেই যত তাড়াতাড়ি সম্ভব ফ্রিজে ঢুকিয়ে রাখুন।

যদি সুপার মার্কেট থেকে ফ্রোজেন সি ফুড কেনেন তা হলে খেয়াল রাখবেন সেগুলো যেন ভালো করে প্রিজার্ভ করা হয়। ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে প্রিজার্ভ করা সি ফুড কিনুন।

Advertisement

যাদের শরীরে সি ফুড সহ্য হয় না। কিছু সাধারণ নিয়ম মেনে চললে অ্যালার্জি এড়িয়ে চলা যায়।

টাটকা মাছ কিনুন বা ফ্রোজন, বড় মাছের বাজার বা বিশ্বাসযোগ্য সুপারমার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনুন।

অনেক সময়ই ফ্রিজে আমরা খাবার অগোছালো করে রাখি। রান্না করা ও কাঁচা মাছ পাশাপাশি রাখলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে। কাঁচা মাছ কখনই রান্না করা মাছের কাছাকাছি রাখবেন না।

কাঁচা ও টাটকা সামুদ্রিক মাছ ভালো রাখার জন্য সেলোফোন র‌্যাপ করে বা এয়ার টাইট কন্টেনারে ফ্রিজে রাখুন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: সুপার ফুড
লিংক সফলভাবে কপি হয়েছে!