ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

স্টিভ জবসের ব্যবহৃত জুতা নিলামে

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৯, ১২ নভেম্বর ২০২২
স্টিভ জবসের ব্যবহৃত জুতা নিলামে
ফাইল ছবি

নিলামে উঠল অ্যাপেল কর্তা স্টিভ জবস। তার ব্যবহৃত জুতা নিলামে উঠল। নিলাম শুরু হয়েছে ১১ নভেম্বর। ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নিলাম চলবে। 

নিলামে সর্বোচ্চ দাম উঠতে পারে ৬০ হাজার ডলার থেকে ৮০ হাজার ডলার। স্টিভ জবসের ব্যবহৃত জুতা ছাড়াও নিলামে উঠেছে জিন পিগোজ্জির লেখা একটি বই। 

নিলাম সংস্থার ওয়েবসাইট অনুসারে, অ্যাপেল কর্তা ১৯৭০ থেকে ১৯০৮০ এই ১০ বছর ঐ জুতা ব্যবহার করতেন। জানা গিয়েছে, স্টিভ জবসের ঐ জুতা আগে ব্যবহার করতেন তার ম্যানেজার মার্ক শেফ।

Advertisement

স্টিভ জবসএকটি প্রতিবেদন অনুসারে, স্টিভ জবসের ঐ জুতা কিছুদিনের জন্য একটি প্রদর্শশালায় রাখা হয়েছিল। প্রথম ২০১৭ সালে, ইতালির মিলানের একটি প্রদর্শশালায় স্থান পেয়েছিল স্টিভ জবসের ঐ ব্যবহৃত জুতা। পরবর্তীকালে মিলান থেকে জার্মানির একটি প্রদর্শশালায় নিয়ে যাওয়া হয়। 

মার্ক শেফ জানিয়েছেন, এই জুতা আকর্ষণের মূল কারণ স্টিভ জবস অর্বুদপতি হওয়ার পরেও তার জীবন ছিল একেবারে সাধারণ মানুষের মতো। অফিসও তিনি ঐ জুতা পরে যেতেন। কর্মসূত্রে অন্য কোথাও যেতে হলে ঐ জুতা ছিল তার সর্বক্ষণের সঙ্গী। 

আর যে বইটি নিলামে উঠেছে, সেখানেও স্টিভ জবসের সম্বন্ধে দু-চার কথা লেখা রয়েছে। বইয়ের শিরোনাম দ্য টু ওয়ান থ্রি মোস্ট ইম্পর্ট্যান্ট মেন ইন লাইফ। বইটিও সর্বোচ্চ দরে বিক্রি হতে পারে।

সূত্র: এনডিটিভি  
 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!