ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

৭৭ বছর ধরে ঘাড়ে আটকে আছে বুলেট, নিজেই টের পাননি ৯৫ বছরের প্রবীণ 

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৬:০৫, ১৮ নভেম্বর ২০২২
৭৭ বছর ধরে ঘাড়ে আটকে আছে বুলেট, নিজেই টের পাননি ৯৫ বছরের প্রবীণ 
ফাইল ছবি

ঘণ্টা, মাস বা এক বছর নয়, ৭৭ বছর ধরে তার ঘাড়ে আটকে আছে একটি বুলেট। ডাক্তারদের এক্স-রে করার পরেই জানতে পারেন তার গলায় আটকে আছে ঐ বুলেটি। ৯৫ বছর বয়সী প্রবীণের ঘাড়ে এতো বছর ধরে বুলেট আটকে থাকতে দেখে হতবাক হয়ে যান সবাই।  

জানা যায়, তিনি চীনের শানডং প্রদেশের বাসিন্দা। ঝাও হি তার বাড়ির বারান্দা থেকে পড়ে যান। কিন্তু তখন কোনো ব্যথা পাননি। কিছুক্ষণ পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই প্রবীণ ব্যক্তি ঘাড়ে কিছুটা অস্বস্তি অনুভব করতে শুরু করেন। এ কারণেই তার ছেলে তাকে পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ডাক্তাররা তার ঘাড়ে একটি গুলি আটকে থাকতে দেখেনতিনি হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য গিয়ে ছিলেন। তখনই ডাক্তাররা তার ঘাড়ে একটি গুলি আটকে থাকতে দেখেন। যদিও তার ঘাড়ে গুরুতর কোনো অসুবিধা ছিল না, শুধু একটি ফ্র্যাকচার পাওয়া যায়। ৯৫ বছর বয়সী এই ব্যক্তি চিকিৎসকদের বলেছেন যে তিনি কিশোর বয়সে চীনা সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। 

Advertisement

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৩১ থেকে ১৯৪৫ দুইটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জাপানি আক্রমণকারীদের বিরুদ্ধে এবং কোরিয়ান যুদ্ধের সময় উত্তর কোরিয়ার পক্ষে ১৯৫০ থেকে ১৯৫৩। সেনাবাহিনীতে থাকাকালীন তিনি একাধিক আঘাত পেয়েছিলেন। কিন্তু ঘাড়ে যে গুলি লেগেছিল সেটা নিয়ে কিছুই মনে পড়েনি তার।

যুদ্ধের সময় একজন আহত সহকর্মীকে নদীতে নিয়ে যাওয়ার সময় তিনি আহত হন। তার শরীরের অন্যান্য অংশে ছুরির আঘাত রয়েছে। কথাগুলো বলছিলেন ঐ ব্যক্তির মেয়ে জামাই ওয়াং।

 ১৯৪৪ সাল থেকে বুলেটটি তার ঘাড়ে আটকে ছিলঝাও নিজেই অনুমান করেছেন, ১৯৪৪ সাল থেকে বুলেটটি তার ঘাড়ে আটকে ছিল। যখন তিনি নদী পার হচ্ছিলেন তখন এই বুলেটটি লেগেছিল। বুলেটটি নাকের বাম পাশ দিয়ে ঢুকে ওপরের চোয়াল ছিদ্র করে চলে যায়। আর তার ঘাড়ে আটকে যায়। যদিও এটি তার ধারণা মাত্র।

এক্স-রে করার পর ডাক্তাররা জানান, বুলেটটি কিছু প্রধান রক্তনালির কাছাকাছি আছে এবং যেহেতু এটি তার কোনো সমস্যা সৃষ্টি করেনি, তাই এটিকে এমনভাবেই রেখে দেওয়া ভালো। সবাই তাতে রাজি হন।

সূত্র: দি ইকোনমিকস টাইমস

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!