ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

ব্রাজিল সম্পর্কে এই তথ্যগুলো জানেন কি?

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৮:০৩, ২৪ নভেম্বর ২০২২
ব্রাজিল সম্পর্কে এই তথ্যগুলো জানেন কি?
ছবি: অন্তর্জাল

ব্রাজিলে রয়েছে পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল অ্যামাজনের প্রায় ৬০ ভাগ। জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। বিশাল জলবিদ্যুৎ, শিল্প কমপ্লেক্স, খনি এবং উর্বর কৃষিজমির কারণে দেশটি বিশ্বের অন্যতম অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ। 

আদিবাসী আমেরিকান, পর্তুগিজ বসতিস্থাপক এবং আফ্রিকান দাসদের মধ্যে আন্তঃসম্পর্ক ব্রাজিল জাতিসত্তাকে দিয়েছে বহুমুখী রূপ। ব্রাজিল দক্ষিণ আমেরিকার একমাত্র পর্তুগিজ উপনিবেশ। বিশ্বের বেশিরভাগ ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের বসবাস ব্রাজিলেই।

ইউএসনিউজ অবলম্বনে ব্রাজিলের কয়েকটি অজানা তথ্য জেনে নিতে পারেন

Advertisement

>> ব্রাজিলে লিঙ্গ পরিবর্তনের সার্জারি সরকারিভাবেই করা যায় এবং তা বিনামূল্যে। 

>>ব্রাজিলের বন্দিরা একটি বই পড়ে চার দিনের জন্য শাস্তি কমাতে পারেন। 

>> ব্রাজিলে মাত্র ৪৩ ভাগ প্রাপ্তবয়স্কদের হাই-স্কুল ডিগ্রি রয়েছে

>> কফি লাভারদের জন্য জানিয়ে রাখি ব্রাজিল বিশ্বের বৃহত্তম কফি রফতানিকারক দেশ

>> ব্রাজিলে রয়েছে ৭০টি উপজাতি যাদের সাথে কখনো যোগাযোগ করা যায় না

>> জাপানের বাইরে ব্রাজিলেই সবচেয়ে বেশি জাপানির বসবাস

>> বিশ্বের দীর্ঘতম প্রসারিত অবিচ্ছিন্ন উপকূলরেখা রয়েছে ব্রাজিলে প্রায় ৪৬৫৫মাইল

>> ব্রাজিলের জাতীয় খাবার হলো ফিজোয়াডা। এটি শুকনো, লবণাক্ত এবং স্মোকড মাংসের স্যুপ

>> ব্রাজিলই প্রথম দেশ যারা তাদের সশস্ত্র বাহিনীতে নারীদের অংশগ্রহণের সুযোগ দিয়েছিল। 

>> ব্রাজিলের জাতীয় পানীয় ক্যাপিরিনহা

>> ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় নাম সিলভা


 
 

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!