ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

ব্রিটিশ কাউন্সিলের চাকরি ছেড়ে ‘এমএমএ ইংলিশ চা-ওয়ালি’

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৪:১১, ২০ জানুয়ারি ২০২৩
ব্রিটিশ কাউন্সিলের চাকরি ছেড়ে ‘এমএমএ ইংলিশ চা-ওয়ালি’
ছবি: অন্তর্জাল

একটি বড় দোকানের মালিক হওয়ার স্বপ্ন দেখতেন, রাস্তার দোকান থেকেই তিনি বড় ক্যাফের মালিক হবেন। রাস্তায় চা-জলখাবার বিক্রি করতে করতেই স্বপ্নের জাল বোনেন বাঙালি মেয়ে শর্মিষ্ঠা ঘোষ। নিজের ব্যবসার জন্য ছেড়েছেন পূর্ণ সময়ের ব্রিটিশ কাউন্সিলের চাকরিও। আর সেই স্বপ্ন পূরণ করতেই দিনরাত খেটে চলেছেন ইংরজি স্নাতকোত্তরের ছাত্রী।

এর আগে হাবড়ায় ইংরেজিতে স্নাতকোত্তর হয়ে ‘এমএমএ ইংলিশ চা-ওয়ালি’ নামে দোকান খুলে জনপ্রিয় হয়েছিলেন এক তরুণী। এবার নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে শর্মিষ্ঠার গল্প। যিনি দিল্লির ক্যান্টনমেন্টের গোপীনাথ বাজারে জলখাবার এবং চা বিক্রি করেন। ভাবনা রাও নামে এক বান্ধবীর সঙ্গেই ঠেলা গাড়িতে করে খাবার বিক্রি করেন ঐ বঙ্গতনয়া।

কিন্তু কেনই বা উচ্চ শিক্ষিত হয়েও চাকরি ছেড়ে দিয়ে এমন পেশায় গেলেন শর্মিষ্ঠা? আসলে বরাবরই তার নিজের কিছু করার ইচ্ছা ছিল। তাই নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে ব্রিটিশ কাউন্সিলের চাকরি ছেড়ে নিজের ব্যবসা খুলতে চেয়েছিলেন তিনি। বর্তমানে রাস্তার পাশে ছোট দোকান হলেও আগামী দিনে নিজের বড় ব্যবসা হবে বলেই আশাবাদী বাঙালি তরুণী।

Advertisement

LinkedIn-এ শর্মিষ্ঠা জীবনের কথা তুলে ধরেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সঞ্জয় খন্না। তিনি জানিয়েছেন,‘ইংরেজিতে স্নাতকোত্তর পাশ করার পর শর্মিষ্ঠা ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিতে কাজ করতেন। কিন্তু সেই চাকরি ছেড়ে আপাতত ব্যবসা করছেন তিনি।

শর্মিষ্ঠা ছাডাও লুফৎহনসা উড়ান সংস্থায় কর্মরত বান্ধবী ভাবনা রাও তার ছোট দোকানের যৌথ কর্ণধার। এছাড়াও শর্মিষ্ঠার বাড়ির পরিচারিকাও তাকে ব্যবসার কাজে সাহায্য করে। ব্রিগেডিয়ার সঞ্জয় খন্না লিখেছেন, আমি কৌতূহলী হয়ে তাকে এরকম কাজ করার কারণ জিজ্ঞাসা করেছিলেন । যার উত্তরে তিনি জানান যে তার একদিন বড় সংস্থার কর্ণধার হওয়ার ইচ্ছা আছে।’

আমাদের চারপাশে অনেক যুবক-যুবতী শিক্ষিত হয়েও সঠিক সুযোগের অভাবে চাকরি না পেয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তাই তাদের কাছে শর্মিষ্ঠার জীবনের গল্প অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করেন সঞ্জয় খান্না। তার মতে, আমাদের দেশের তরুণ সমাজের কাছে শর্মিষ্ঠা আদর্শ হয়ে উঠতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এমন ধরনের পোস্ট যে ভাইরাল হবে তা বলাই বাহুল্য। এখনো পর্যন্ত পোস্টটি ৩০ হাজারের বেশি লাইক পেয়েছে। অসংখ্য রিপোস্টও হয়েছে পোস্টটির। শর্মিষ্ঠার প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। একইসঙ্গে তার ভাবনাকেও কুর্নিশ জানিয়েছে নেটদুনিয়া।

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!