কোর্টনির স্বামী ক্রিস পেশায় কৃষক। তারা দুই জনেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। নেটিজেনরা অবাক এই ভেবে যে কী করে অত জন ছোট ছোট সন্তানের দেখভাল করেন কোর্টনি। সম্প্রতি তারা একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে কোর্টনি লিখেছেন, ‘প্রায় ১৬ বছর কেটে গেল দম্পতি হিসেবে। বরের বয়স বেড়েছে কিছুটা আর আমি বেশ মোটা হয়েছি। হেয়ার কালারের দরকারও পড়ছে। সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে-এর মরশুমের শুভেচ্ছা।
তাদের দুই জনের নামেরই আদ্যক্ষর সি। তাই সন্তানদের নামও রেখেছেন ঐ অক্ষর দিয়েই। তাদের সন্তানদের নাম ক্লিন্ট, ক্লে, কেড, ক্যালি, ক্যাশ, কোল্ট, ক্যাজি, ক্যালিনা, কেডি, কার্লি, ক্যারিস এবং ক্যাম্ব্রিয়া। ক্লিন্ট ও ক্লে-এর জন্মের পর জন্ম হয়েছে কেড এবং ক্যালির। প্রসঙ্গত তারা আইরিশ টুইনস। অর্থাৎ তাদের জন্ম একই বছরে৷ বয়সের ব্যবধান ১০ মাস ৯ দিন। আবার ছেলে ক্যাশের জন্মের তিন মাস পরই ফের অন্তঃসত্ত্বা হন কোর্টনি। এবার তিনি যমজ সন্তানের জন্ম দেন। তাদের নাম রাখেন কোল্ট এবং ক্যাসি। এরপর আরো পাঁচ সন্তান ভূমিষ্ঠ করেন তিনি।
.png)
সূত্র: নিউজ ১৮