ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

বিয়ের কনের গয়না দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ!

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৩:০০, ২২ মার্চ ২০২৩
বিয়ের কনের গয়না দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ!
ছবি: অন্তর্জাল

প্রকৃতপক্ষে সোনার দাম এখন  আকাশছোঁয়া। সেখানে আপাদমস্তক সোনায় মুড়ে সমাজমাধ্যমে তীব্র নিন্দিত বিয়ের কনে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। ভিডিও শেয়ার করেছেন দিল্লির পেশাদার হেয়ার এবং মেকআপ শিল্পী গগন ননী। 

ঐ ভিডিওতে দেখা যাচ্ছে ভারী জরির কাজের লেহঙ্গার সঙ্গে প্রচুর গয়না পরে দাঁড়িয়ে আছেন বিয়ের কনে। তার সাজের অঙ্গ চড়া মেকআপ। তার  গয়না ও মেকআপ দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ।

মজা করে নেটিজেনরা বলছেন, কনের নেকলেসের লকেটে আকারে হার মানায় ডিনার প্লেটকেও। এতটাই বড়, যে এক ট্রে খাবার সেখানে ধরে যাবে। বিয়ের অনুষ্ঠানে ভারী সোনার গয়না পরার চল থাকলেও এই ভাইরাল ছবি কিন্তু সোনার গয়নার জন্যই সমালোচিত। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন চড়া মেকআপ নিয়েও।

Advertisement

শেষ পর্যন্ত এমনই নিন্দার ঝড় ওঠে,  মেকআপ শিল্পী কমেন্ট সেকশন নিষ্ক্রিয় করে দেন। এখন চেষ্টা করলেও পুরনো মন্তব্য আর পড়া যাবে না। তবে এই ছবিটাই এখন পর্যন্ত তার অ্যাকাউন্টে ভিউজ ছাপিয়েছে ৪৮ লাখ। ১ লাখ ১৪ হাজার লাইক পেয়ে এটাই তার পেজে সবথেকে জনপ্রিয় ভিডিও।

সূত্র: নিউজ বাংলা ১৮

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!