ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

মুচকি হাসির দিন আজ

ফিচার প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪২, ৭ মে ২০২৩
মুচকি হাসির দিন আজ
ফাইল ছবি

আজ বিশ্ব মৃদু হাসি দিবস। আজ আপনি শুধু ভাবুন কীভাবে সারাদিনের জন্য হাসিমুখে থাকা যায়।

প্রাণখোলা হাসি, অট্টহাসি, উচ্ছল হাসি, মুচকি বা মৃদু হাসি—হাসির প্রকারভেদের অভাব নেই যেন! এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মৃদু বা মুচকি হাসি! মুচকি হাসি পৃথিবীর সবচেয়ে মানবিক ভাষা। সৌজন্যবোধের বহিঃপ্রকাশ। মানুষকে আকৃষ্ট করার সহজ, সুন্দর ও পারিশ্রমিকহীন কাজ হচ্ছে, কারো দিকে তাকিয়ে মুচকি হাসা।

হাসির উদ্দীপনা ছড়িয়ে আছে জীবনের সবখানে। শুধু জহুরির চোখ আর সমঝদার ও উৎসুক মন থাকা চাই সে উদ্দীপনায় সাড়া দিতে।  হাসি তো আনন্দেরই মনখোলা বহিঃপ্রকাশ। কৌতুকবোধ আর মজার অনুভূতিগুলোই বাঁধভাঙা বল্গাহারা হাসির স্রোতে বেরিয়ে আসে অন্তর থেকে।

Advertisement

আপনি যখন কারো দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে একটু মুচকি হাসি দেবেন তখন আপনার প্রতি তার হৃদয়ে ভালোবাসা বৃদ্ধি পাবে। মুচকি হাসির মাধ্যমে অন্যের হৃদয়ে যেমন জায়গা করে নেয়া যায় তেমনি নিজের দাগহীন হৃদয়ের সচ্ছতাও প্রকাশ প্রায়।

১৯৯৯ সালে প্রথমবারের মতো উদ্‌যাপিত হয় বিশ্ব মৃদু হাসি দিবস। এরপর থেকে প্রতিবছর উদ্‌যাপন করা হচ্ছে। ক্রমে দিবসটির ব্যাপ্তি ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র ছাড়িয়ে ইউরোপ এশিয়া ও আফ্রিকার নানা দেশে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!