ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

আজ প্রেমিকাকে ‘ওপরে তোলার’ দিন

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৭, ১০ জুন ২০২৩
আজ প্রেমিকাকে ‘ওপরে তোলার’ দিন
ছবি: প্রতীকী

আজ ১০ জুন, (শনিবার) বিফোর এনিওয়ান এলস ডে, বাংলায় ‘সবার আগে সে’ বা ‘সবার ওপরে তুমি’ দিবস। স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা, সম্পর্কে জড়িয়ে থাকা মানুষগুলোর জন্য আজকের এ বিশেষ দিন।

লিলি পনস নামের যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের এক লেখক, শিল্পী দিবসটির প্রচলন করেন। সম্পর্কের গভীরতার যে স্বর্গীয় শক্তি, শৈল্পিক সৌন্দর্য এবং গুরুত্ব রয়েছে, সেটিকে উদযাপন করতে তিনি দিনটি চালু করেন।

আপনিও কিন্তু দিনটি নানাভাবে পালন করতে পারেন আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে। কিছু উপহার দেওয়া, বাইরে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া বা অন্য কেনোভাবে।

Advertisement

কারণ, কথায় আছে ‘সবার ওপরে প্রেম সত্য, তার ওপরে নাই’। সেজন্যই হয়তো ভালোবেসে ইতিহাসে গড়েছেন অনেকে। সাজিয়েছে সুখের নীড়।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!