[ ফিচার ]
জামাইয়ের সুস্থতার জন্য মাটির হাঁড়ির সঙ্গে কন্যার বিয়ে!
ছবি: অন্তর্জাল
ভারতের মহরাষ্ট্রের মুম্বাইতে জামাইয়ের সুস্থতার জন্য মাটির হাঁড়ির সঙ্গে নিজ কন্যাকে বিয়ে দিতে চাইছেন তার বাবা-মা। এ জন্য ঐ কন্যাকে জোর করাও হচ্ছে।
এ ঘটনাটি ভুক্তভোগী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পোস্টে ঐ কন্যা লেখেন, ‘আমি একজন নাস্তিক এবং এই ধারণার বিরোধী। তবে আমার বাবা-মা জোর করে এ কাজটি করাতে চাইছেন’।
.png)
এমন পোস্ট দেখে এক ব্যবহারকারী লিখেছেন, বাবা-মাকে বলে দিন হাঁড়ির সঙ্গে বিয়ে সময় প্রফেশনাল ফটোগ্রাফার যেন থাকে। তাহলে এটি আসল বিয়ের মতো হবে।
আরেক ব্যবহারকারী লিখেছেন, এটা নিছকই অযৌক্তিক এবং এসব নিয়ে আলোচনা মানসিকভাবে বিরক্তিকর। কোনো পরামর্শ? এটি কি সত্য?
ডেইলি-বাংলাদেশ/জিআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!