৪টি আবাবিল পাখির প্রতীকী নির্মাণে তিনি ফুটিয়ে তুলেছেন বাঙালি জাতির ৬ দফা ও স্বাধীনতা আন্দোলনের ক্রমধারা। পাখির ডানায় একুশটি পাথরের টুকরোয় লিপিবদ্ধ আছে ‘৫২-এর ভাষা আন্দোলনের কাহিনি।
ভাস্কর্যটির মূলভিত্তি রচিত হয়েছে জাতীয় ফুল শাপলার ওপর। এর কাজ শুরু হয় ১৯৮৪ খ্রিস্টাব্দে। ১৯৮৫ খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শেষ হয়। শিল্পী মুর্তজা বশির তখন চবির চারুকলা বিভাগে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। এটি প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে নির্মাণ করার কথা ছিল। কিন্তু স্বাধীনতাবিরোধীদের হুমকির মুখে এটি শেষ পর্যন্ত কলা অনুষদের সামনেই স্থাপন করা হয়।
.png)