ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে যা খাবেন, যা খাবেন না
আমাদের মধ্যে অনেকেই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগে থাকেন। যা ভীষণ যন্ত্রণাদায়ক। এই রোগের জন্য আমরা নিজেরাই দায়ী। মূলত অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অত্যধিক প্রোটিনযুক্ত খাবার খাওয়ার ফলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়।
অধিকাংশ চিকিৎসকের মতে, যারা নিয়মিত মাছ-মাংস খেয়ে থাকেন, তাদের ইউরিক অ্যাসিড বাড়ার ঝুঁকি বেশি। অত্যধিক মদ্যপানও ইউরিক অ্যাসিডের কারণ হতে পারে। চলুন এবার এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক-
যেভাবে বুঝবেন আপনি ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন
.png)
ইউরিক অ্যাসিড হাঁটু এবং বিভিন্ন অস্থিসন্ধিতে জমা হয়। এর ফলে হাঁটু ফুলে যায়। ব্যথা হয়। হাঁটতেও সমস্যা হয়।
আরো পড়ুন: গবেষণা: শীতকালে প্রতিদিন গোসল করা ক্ষতিকর
ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে প্রতিদিনের খাদ্যতালিকা থেকে যা যা বাদ দেবেন
** মিষ্টি জাতীয় খাবার এবং ফল।
** শিমের বীজ, বরবটি, কড়াইশুঁটি।
** বিভিন্ন সামুদ্রিক মাছ এবং মাছের ডিম।
** অ্যালকোহল এবং ক্যাফিন জাতীয় পানীয়।
** বিভিন্ন ধরনের ডাল। যেমন- মুসুর ডাল, মটর ডাল।
** খাসির মাংস, মেটের মতো অত্যধিক প্রোটিনযুক্ত খাবার।
ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে প্রতিদিনের খাদ্যতালিকা যা যা রাখবেন
** কুসুম ছাড়া ডিমের সাদা অংশ।
** প্রতিদিন অন্তত তিন লিটার পানি পান করতে হবে।
** সবুজ শাক-সবজি, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার।