ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

সকালে খালি পেটে দুধ চা খেলে হতে পারে ভয়াবহ ক্ষতি 

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৫:১২, ১৯ ডিসেম্বর ২০২১
সকালে খালি পেটে দুধ চা খেলে হতে পারে ভয়াবহ ক্ষতি 
দুধ চা। ছবি: সংগৃহীত

সকালে উঠে এক কাপ চা না খেলে অনেকের দিনই শুরু হয় না। সারাদিনের কাজের শক্তি যেন ওই এক কাপ চায়েই লুকিয়ে আছে, এমনটাই অনেকের ধারনা। যারা স্বাস্থ্য সচেতন তারা সকাল শুরু করেন লিকার চা দিয়ে। তবে অধিকাংশ বাঙালির পছন্দ কড়া লিকার নয়, স্বাদ অনুযায়ী মিষ্টি আর দুধের সর পড়া চা। 

চিকিৎসকদের মতে, শরীরের যত্ন নিতে চিনি-দুধ ছাড়া চা সবচেয়ে বেশি উপকারী। সকালে উঠে খালি পেটে নিয়মিত দুধ চা খেলে তার ক্ষতিকারক প্রভাব পড়ে শরীরে। সকালে দুধ চা খাওয়ার অভ্যাস শরীরে কী কী প্রভাব ফেলে চলুন জেনে নেয়া যাক- 

>> সকালে উঠেই খালি পেটে দুধ চা খেলে শরীরের টক্সিনের পরিমাণ বেড়ে যায়।

Advertisement

>> ঘুম থেকে উঠেই কড়া করে দুধ চা খাওয়ার অভ্যাসে পেপটিক আলসার হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

>> চায়ে থাকা ট্যানিন, দুধ এর সঙ্গে মিশলে আরো সক্রিয় হয়ে ওঠে। ট্যানিন আপনার ঝলমলে দাঁতে দাগছোপ ফেলে দিতে পারে।

>> সকাল সকাল দুধ চা পানের অভ্যাস পাকস্থলীতে ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে হজম, কোষ্ঠকাঠিন্যের মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়।

>> অনেকেই আছেন যারা সকালে উঠে দুধ চা তো পান করেনই, উপরন্তু চায়ে মিশিয়ে নেন আদা। দুধ চায়ের সঙ্গে আদা জোট বেঁধে গ্যাসের সমস্যাকে বাড়িয়ে তোলে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!