বন্যা বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা পাওয়া কঠিন। তবে গুগলের প্রধান নির্বাহী এক টুইট করে বলেন, এটা সম্ভব।
সম্প্রতি ফাইবার অপটিক কেবল ব্যবহার করে একটি পরীক্ষা করেছে গুগল। এতে ভূমিকম্প ও সুনামির সতর্কতা ব্যবস্থায় তাদের প্রয়োগ করা পদ্ধতি কার্যকরের প্রমাণ মিলেছে।
.png)
গ্লোবাল নেটওয়ার্কিংয়ের ভ্যালি কমলভ ও ম্যাটিয়া ক্যান্টনো এক ব্লগ পোস্টে গুগল কীভাবে ভূমিকম্প শনাক্ত করেছে, তা প্রকাশ করেছে গুগল। এরইমধ্যে মেক্সিকো ও জ্যা মাইকায় মাঝারি মাত্রার ভূমিকম্প শনাক্ত করে দেখিয়েছে গুগল।
গুগলের ব্লগ পোস্টে বলা হয়েছে, সমুদ্রের নিচের সাবমেরিন ক্যাবল ব্যিবহার করে ভূমিকম্পের আগাম শনাক্তের প্রাথমিক সাফল্যো গুগল টিম এখন রোমাঞ্চিত। এ পদ্ধতির উন্নতি করতে কাজ করবে টিম। ভবিষ্যেতে ভূমিকম্প পর্যবেক্ষণ পদ্ধতি তৈরির কাজ শুরু করবে তারা।