ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিল নেটফ্লিক্স

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭:৩১, ২ ডিসেম্বর ২০২১
বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিল নেটফ্লিক্স
ফাইল ছবি

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়েছে।

বুধবার ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে নেটফ্লিক্স, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।

প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর অফিসের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নিয়েছে। নেটফ্লিক্স পিটিই লিমিটেড সিঙ্গাপুর নামে নিবন্ধন পেয়েছে প্রতিষ্ঠানটি। এখন থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে ভ্যাটের টাকা পরিশোধ করবে।

Advertisement

প্রতিষ্ঠাটির স্থানীয় পরামর্শক হিসেবে প্রাইস ওয়াটার হাউস কুপারস ভ্যাট নিবন্ধন গ্রহণ করেছে। ডিসেম্বর থেকে নেটফ্লিক্স নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করবে।

গত ২৩ মে গুগল প্রথমে ভ্যাটের নিবন্ধন নেয়। এর দেড় মাসের মধ্যে ফেসবুক ও আমাজন ভ্যাট নিবন্ধন নেয়। পরে গত ১ জুলাই মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নেয়।

ডেইলি-বাংলাদেশ/এনকে/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!