ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

যানজটে নাজেহাল নগরবাসী, বের হওয়ার আগেই জেনে নিন কোন রাস্তায় কেমন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮:০৭, ১৬ মার্চ ২০২২
যানজটে নাজেহাল নগরবাসী, বের হওয়ার আগেই জেনে নিন কোন রাস্তায় কেমন
ফাইল ছবি

গত কয়েকদিন রাজধানীতে যানজটে নাজেহাল নগরবাসী। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যেন দুষ্কর। প্রতিটা রাস্তায় জ্যাম লেগেই আছে। কিন্তু এর থেকেও নিরন্তর পাওয়ার উপায় রয়েছে যদি আপনার হাতে থাকে একটি স্মার্টফোন। যাদের স্মার্টফোন রয়েছে তারা সহজেই জানতে পারবেন ঢাকার কোন রাস্তায় কেমন জ্যাম। 

স্মার্টফোনে গুগল ম্যাপস ইন্সটল করতে প্রথমেই ইন্টারনেট সংযোগ চালু করে নিতে হবে। যদি ওয়াইফাই ব্যবহার করেন তা হলে সেটিংসে গিয়ে ওয়াইফাই সংযোগটি চালু করে নিতে হবে। মোবাইল ইন্টারনেট ব্যবহার করলে সেটিংসে ‘cellular data’ অপশনে গিয়ে ‘on’ বাটনে ক্লিক করতে হবে।

অথবা গুগল স্টোরে গিয়ে ‘google maps’ লিখে সার্চ করে বা এই ঠিকানায় গিয়ে গুগলের ‘ম্যাপস’ অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। আর যদি আইওএস অপারেটিং সিস্টেমচালিত আইফোন বা আইপ্যাড ব্যবহার করেন, তাহলে গুগল ম্যাপ অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। এরপর জিপিএস সুবিধাটি চালু করতে হবে। জিপিএস সুবিধা চালু করতে ফোনের সেটিংস অপশনে গিয়ে ‘location’ অপশনটি ‘on’ করে দিতে হবে।

Advertisement

এরপর অ্যাপটি চালু করলেই ব্যবহারকারী কোথায় অবস্থান করছেন, তা লোকেশনে দেখাবে। ব্যবহারকারীর আশপাশে রাস্তাগুলোর ওপরে সবুজ, হলুদ, কমলা ও লাল রঙের কিছু রেখা দেখতে পাওয়া যাবে। সবুজের অর্থ রাস্তা স্বাভাবিক, হলুদ মানে কিছু গাড়ি আছে, যা ধীরগতিতে চলছে। কমলার মানে হালকা জ্যাম ও লাল মানে রাস্তায় গাড়ি ঠায় দাঁড়িয়ে রয়েছে। অপশনটি চালু থাকা অবস্থায় ডিভাইসের নোটিফিকেশনেও কিছুক্ষণ পরপর রাস্তার গাড়ি চলাচলের আপডেট দেখা যাবে।

জ্যাম পেরিয়ে কোনো স্থানে যেতে কতক্ষণ সময় লাগবে, তা-ও জেনে নেওয়া যাবে গুগল ম্যাপ থেকে। এর জন্য ম্যাপ অ্যাপটি ওপরে সার্চ অপশনে যে স্থান এবং কোথায় যেতে চান, তা নির্ধারণ করে দিতে হবে। তারপর ‘directions’ অপশনে ক্লিক করলে স্থানটির দূরত্ব কত কিলোমিটার এবং যেতে কত সময় লাগবে, তা দেখা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!