ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করা যাবে ৬০ ঘণ্টা পরও

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৬, ৫ জুলাই ২০২২
হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করা যাবে ৬০ ঘণ্টা পরও
ছবি: সংগৃহীত

মেসেজ ডিলিটের সুবিধা ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার অনেকদিন আগেই এনেছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এবার এর আপডেট আনতে চলেছে প্ল্যাটফর্মটি। ফলে বাড়বে কাউকে পাঠানোর পর সেই মেসেজ ডিলিট করার সময়সীমা।

একসঙ্গে একাধিক বন্ধুর সঙ্গে চ্যাট করেন হোয়াটসঅ্যাপে। ফলে অনেক সময়, একজনকে পাঠাতে গিয়ে সেই মেসেজ পাঠিয়ে ফেলেন অন্যজনকে। কিংবা কথা কাটাকাটির সময় রাগের মাথায় সঙ্গীকে পাঠিয়ে ফেলেন এমন কিছু মেসেজ, যা তিনি পড়লে ঝামেলা মেটার থেকে তা বাড়বে কয়েকগুণ। এই বিপদ থেকে বাঁচার জন্য উপায়ও ছিল হোয়াটসঅ্যাপে।

যেকোনো মেসেজ পাঠানোর পর এক ঘণ্টা পর্যন্ত তা ডিলিট করতে পারতেন যে কেউ। ঐ সময় পেরিয়ে গেলে আর মেসেজ ডিলিট করা যেত না। ফলে সমস্যায় পড়তেন ব্যবহারকারীরা।

Advertisement

এবার সেই সমস্যা সমাধান আনলো হোয়াটসঅ্যাপ। এক ঘণ্টা নয়, এবার হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠানোর পর আড়াই দিন অর্থাৎ ৬০ ঘণ্টা পর্যন্ত তা ডিলিট করতে পারবেন। শুধু তাই নয়, গ্রুপের অ্যাডমিনরা যেকোনো মেসেজ, মিডিয়া, ফাইল মুছে ফেলতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!